SkillBox HelpBD: IT Knowledge

Hot

Post Top Ad

Showing posts with label IT Knowledge. Show all posts
Showing posts with label IT Knowledge. Show all posts

Sunday, November 27, 2016

ব্রাউজার থেকে যেভাবে ওয়েবসাইট ব্লক করবেন। How To Block Any Websites.

Sunday, November 27, 2016 0
আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্রাউজার থেকে ওয়েবসাইট ব্লক করবেন।
সব ব্রাউজারেই সাইট ব্লক করার জন্য অনেক ওয়েব আপ্লিকেশন থেকে। যেহেতু আমি গুগল ক্রোম ইউজ করি তাই আমি গুগল ক্রোম দিয়েই সাইট ব্লক করে দেখাবো। প্রায় সব ব্রাউজারেই সাইট ব্লক করার পদ্ধতি একই। সিম্পল সেটিংস, তাই চিন্তার কিছু নেই। আপনি যে ব্রাউজারই ইউজ করুন না কেনো... একটার দেখলে বাকি সবগুলোতেই করতে পারবেন।

প্রথমে settings > extension > get more extensions এ যান। উপরের সার্চবারে siteblock লিখে সার্চ করুন। অনেকগুলো ওয়েব এপ্লিকেশন পাবেন। আপনার পছন্দ মতো একটা ডাউনলোড করে নিন।
এরপর আপ্লিকেশন এ গিয়ে আপনি যে সাইটটি ব্লক করতে চান সেই সাইটের ইউআরএল বা লিঙ্ক এপ্লিকেশনে এড করে দিন।আপনাদের দেখানোর আমি ইউটিউবের লিঙ্ক এড করেছি।

প্রমাণ দেখুন... আমি আর গুগল ক্রোম দিয়ে ইউটিউবে লগ অন করতে পারছি না 
আপনি যদি আবার সাইটটি আপনার ব্রাউজারে ওপেন করতে চান তাহলে এপ্লিকেশন থেকে লিঙ্কটি রিমুভ করে দিলেই হবে।

Read More

আইপি অ্যাড্রেস যেভাবে খুঁজে লোকেশন বের করবেন! Find IP Address.

Sunday, November 27, 2016 0
আইপি অ্যাড্রেসের নাম আমরা সবাই জানি। এবার আইপি অ্যাড্রেস খুঁজে বের করা শেখাবো আপনাদের।
আইপি অ্যাড্রেস হ্যাকিঙের ABC, মানে প্রাথমিক। আইপি ছাড়া হ্যাকিং অচল। তাই এই পোস্ট দেখা দরকার আপনার।প্রথমে আমি নিজেদের আইপি বের করা শেখাবো।

নিজের আইপি বের করাঃ

  1. স্টার্ট বাটন চাপুন
  2. Command Prompt লিখুন এবং ওপেন করুন।
  3. অথবা কীবোর্ডের স্টার্ট বাটন আর R বাটন একত্রে চাপ দিন। রান কমান্ড আসবে, ওখানে cmd লিখে এন্টার চাপলেই একটা টার্মিনাল ইন্টারফেস পাবেন, এই টার্মিনাল ইন্তারফেস দেখলেই নিজেকে প্রফেশনাল হ্যাকার মনে হয় :3
  4. এবার netstat -n লিখে এন্টার চাপুন।
এবার Local IP সব গুলো একরকম পাবেন, এবং এটাই আপনার আইপি।
অথবা,

কোনও ওয়েবসাইটের আইপি খুঁজে বের করাঃ

  1. Command Prompt ওপেন করুন। start->Run->cmd
  2. এবার লিখুন tracert google.com
  3. তাহলে এবার কমান্ড প্রমোট গুগোল ডট কমকে ট্রেস রাউট করবে।
  4. প্রথমেই যে আইপি আসবে সেটা গুগলের আইপি এবং পরের গুলো গুগলের একটিভ সার্ভারের আইপি।
  5. এভাবে আপনি গুগলের বদলে অন্য কোনও ওয়েবসাইট বসিয়ে আইপি ট্রেস করতে পারবেন। এভাবে আপনি ৩০টি পর্যন্ত হোপ দেখতে পাবেন।
  6. কিছু ওয়েবসাইটের আইপি এর পাশে * দেখতে পাবেন। এর মানে এতে ফায়ার ওয়াল একটিভ করা, আপনি একে স্প্যাম করতে পারবেন না।

হোপ কি?
আপনি যখন কোনও ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করেন বা অ্যাড্রেস বারে এন্টার করেন, তখন আপনার ডিভাইস কিছু ডাটা প্যাকেট ঐ ওয়েবসাইটের সার্ভারে পাঠায়, আবার ঐ ওয়েবসাইট কিছু ডাটা প্যাকেট আপনাকে পাঠায়। এর ফলে আপনি এই ওয়েবসাইটকে দেখতে পান। এখনে গুগলের কাছে আপনি কমান্ড দেওয়ার পর ৩০টি হোপ বা ডাটা প্যাকেট রিসিভ করবেন, এগুলোই আপনি কমান্ড স্ক্রিনে দেখতে পান। গুগলের একাধিক সার্ভার থাকায় হোপের সংখ্যা বেশি হয়। 

আপনি হয়তো ভাবতে পারেন, মিডিয়া ফায়ার বা র‍্যাপিড শেয়ারের মতো সাইটে এগুলো দেখা বা তথ্য চুরি সম্ভব নয়।
সবি সম্ভব।

আপনি যদি কমান্ডে লেখেন nslookup url.com

এখানে যদি লেখা আসেও non-authorotative answer, তবে বুঝবেন এতে স্পরশকাতর তথ্য আছে।
যেকোনো আইপি এর লোকেশন পেতে আইপি এই ওয়েবসাইটে সিয়ে সার্চ করেন আর মজা দেখেন!

             https://www.iplocation.net/

যেমন আমি Search দিয়েছিলাম www.ostechnix.com এই doman টা লিখে......।
তো কি বুঝলেন......। সাবধান।

Read More

হ্যাকিং সম্পর্কে বিশেষ কিছু। Some Important Things About Hacking

Sunday, November 27, 2016 0
হ্যাকিং অনেক ধরনের,যার কোন শেষ নেই।কিন্ত আমরা আমাদের চোখের সামনে বা খবরে যেটা দেখি কেবল মাত্র সেটাই জেনে থাকি।কিন্ত আমরা যেগুলো জানি তার থেকে আরো ভয়ংকর হ্যাকিং বা হ্যাকার আছে যারা নিজের পরিচয় গোপন রাখে এবং এসব কাজে নিজের পরিচয় দেয় না।হ্যাকিং মানে আমরা বর্তমান বা আগে থেকে যেটা জেনে আসছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাই হ্যাক,ফেইসবুক আইডি হ্যাক,ইমেইল হ্যাক,মোবাইল হ্যাক ইত্যাদি।কিন্ত এর নাগালে আরো অনেক হ্যাকিং আছে যা আমাদের সবার জানা নেই।
হ্যাকিং একটি প্রক্রিয়া যেখানে কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা এ হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার। এসব কথা তোমরা প্রায় সবাই জান। আমরা প্রায় সবাই জানি হ্যাকিং বলতে শুধু কোন ওয়েব সাইট হ্যাকিং আবার অনেকের ধারনা হ্যাকিং মানে শুধু কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করা, আসলে কি তাই? না আসলে তা না। হ্যাকিং অনেক ধরনের হতে পারে। তোমার মোবাইল ফোন, ল্যান্ড ফোন, গাড়ি ট্র্যাকিং, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও ডিজিটাল যন্ত্র বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করলে তা ও হ্যাকিং এর আওতায় পড়ে। হ্যাকাররা সাধারনত এসব ইলেকট্রনিক্স যন্ত্রের ত্রূটি বের করে তা দিয়েই হ্যাক করে।
হ্যাকারঃ যে ব্যক্তি হ্যাকিং practice করে তাকেই হ্যাকার বলে। এরা যে সিস্টেম হ্যাকিং করবে ঐ সিস্টেমের গঠন, কার্য প্রনালী, কিভাবে কাজ করে সহ সকল তথ্য জানে। আগে তো কম্পিউটারের এত প্রচলন ছিলনা তখন হ্যাকাররা ফোন হ্যাকিং করত। ফোন হ্যকার দের বলা হত Phreaker এবং এ প্রক্রিয়া কে বলা হ্য Phreaking। এরা বিভিন্ন টেলিকমনিকেশন সিস্টেমকে হ্যাক করে নিজের প্রয়োজনে ব্যবহার করত।

হ্যাকার প্রধানত দুইধরনের দেখা যায়।

  1. Ethical Hacker
  2. Non-Ethical Hacker 
এদের আর অনেক ভাগ আছে এদের কাজে দিক দিয়ে। হ্যাকারদের চিহ্নিত করা হয় Hat বা টুপি দিয়ে। এদের মধ্যে কিছু হলঃ-

  1. White hat hacker
  2. Grey hat hacker
  3. Black hat hacker
  4. Green hat hacker
  5. Red hat hacker
  6. yellow hat hacker
  7. Blue hat hacker
আরও অনেক আছে তবে এইগুলাই প্রধান। এদের কাজের কিছু ধরন নিচে দেওয়া আছে।
Black hat hacker: আর সবছেয়ে ভয়ংকর হ্যাকার হচ্ছে এ Black hat hacker। এরা কোন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রূটিগুলো বের করলে দ্রুত ঐ ত্রূটিকে নিজের স্বার্থে কাজে লাগায়। ঐ সিস্টেম নষ্ট করে। বিভিন্ন ভাইরাস ছড়িয়ে দেয়। ভাবিষ্যতে নিজে আবার যেন ঢুকতে পারে সে পথ রাখে। সর্বোপরি ঐ সিস্টেমের অধিনে যে সকল সাব-সিস্টেম রয়েছে সে গুলোতেও ঢুকতে চেষ্টা করে।
White Hat Hacker: সবাই তো মনে করে হ্যাকিং খুবই খারাপ কাজ তাই না? না হ্যাকিং খুব খারাপ কাজ না। White Hat Hacker হ্যাকাররাই প্রমান করে যে হ্যাকিং খারাপ কাজ না।যেমন একজন White Hat Hacker একটি সিকিউরিটি সিস্টেমের ত্রূটিগুলো বের করে এবং ঐ সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রূটি দ্রুত জানায়।সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার, একটি কম্পিউটার নেটওয়ার্কে্‌ একটি ওয়েব সাইট, একটি সফটওয়্যার ইত্যাদি।
Grey Hat Hacker: এরা হচ্ছে দু মুখো সাপ। কেন বলছি এবার তা ব্যাখ্যা করি। এরা যখন একটি একটি সিকিউরিটি সিস্টেমের ত্রূটিগুলো বের করে তখন সে তার মন মত কাজ করবে। তার মন ঐ সময় কি চায় সে তাই করবে। সে ইচ্ছে করলে ঐ সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রূটি জানাতেও পারে অথবা ইনফরমেশনগুলো দেখতে পারে বা নষ্টও করতে পারে। আবার তা নিজের স্বার্থের জন্যও ব্যবহার করতে পারে। বেশিরভাগ হ্যাকাররাই এ ক্যাটাগরির মধ্যে পড়ে।
Blue hat hacker :- এরা আসলে হ্যাকিংয়ের সাথে তেমন জড়িত নয় কোন সফটওয়ার বা সিস্টেম শুরু করার পূর্বে এরা ঐ সফটওয়ার বা সিস্টেমের খারাপ বা ক্ষতিকারক দিকগুলো যাচাই বাছাই করে তা শোধরানের চেষ্টা করে।
green hat hacker:-এদের কাজ হলা আনলাইন এ সাধারন মানুষদের নিরাপত্তা দেওয়া।এরা যে কোন সময় যে কোন কাজ করতে পারে। এরাই সাধারন মানুষের কাছে সেরা।
Red hat hacker:-আপনারা টিভি অথবা ফ্লিমে দেখে থাকবেন যে পুলিশদের সাইবার ওয়ার্ল্ডে সাহায্য করার জন্য কিছু হ্যাকার আছে। এরাই Red Hat, এদের কাজ হল পুলিশদের জন্য হ্যাকিং করা।
আর কিছু আছে। যেমন –
Hacktivist:-এরা মূলত কোন রাজনৈতিক ব্যাপার ধর্ম সোসাল অ্যাটাক ইত্যাদির সাথে জড়িত। তবে অধিকাংশ হ্যাকটিভিস্টরা মূলত ডস অ্যাটাক বা ডি- ডস অ্যাটাকের সাথেই জড়িত।
Anarchists: Anarchists হচ্ছে ঐ সকল হ্যাকার যারা বিভিন্ন কম্পিউটার সিকিউরিট সিস্টেম বা অন্য কোন সিস্টেম কে ভাঙতে পছন্দ করে। এরা যেকোন টার্গেটের সুযোগ খুজে কাজ করে।
Crackers:-অনেক সময় ক্ষতিকারক হ্যাকার দের cracker বলা হয়। খারাপ হ্যকাররাই Cracker। এদের শক বা পেশাই হচ্ছে ভিবিন্ন পাসওয়ার্ড ভাঙ্গা এবং Trojan Horses তৈরি করা এবং অন্যান্য ক্ষতিকারক সফটয়ার তৈরি করা।ক্ষতিকারক সফটওয়ারকে Warez বলে। এসব ক্ষতিকারক সফটওয়ারকে তারা নিজেদের কাজে ব্যবহার করে অথবা বিক্রি করে দেয় নিজের লাভের জন্য।   (তুমি কি এদের একজন? তাহলে তো তুমি ই হচ্ছ হ্যাকিং এর কিং)
Script kiddies: এরা কোন প্রকৃত হ্যকার নয়। এদের হ্যাকিং সম্পর্কে কোন বাস্তব জ্ঞান নেই। এরা বিভিন্ন Warez ডাউনলোড করে বা কিনে নিয়ে তার পর ব্যবহার করে হ্যাকিং।
হ্যাকাররা অনেক বুদ্ধিমান এটা সর্বোজন স্বীকৃত বা সবাই জানে। অনেক ভালো ভালো হ্যাকার জীবনেও কোন খারাপ হ্যাকিং করেনি। কিন্তু তারা ফাঁদে পড়ে বা কারো উপর রাগ মিটানোর জন্য একটি হ্যাকিং করল। তখন আমরা তাকে উপরের কোন ক্যাটাগরিতে ফেলবো? সেও Grey Hat Hacker কারন তার হ্যাকিংটা নির্ভর করছে তার ইচ্ছে বা চিন্তার উপর।
আরও অনেক ধরনের হ্যাকিং আছে যা গুনে শেষ হবে না,

Read More

Post Top Ad